আনসার খুনের ঘটনায় গ্রেপ্তার নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মীর হাজিরবাগে আনসার সদস্য খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত সাইদুর রহমানের ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি জয়পুরহাটে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে মীর হাজিরবাগের সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নিরাপত্তার দায়িত্বে থাকা সাইদুর।এ ঘটনায় শ্যামপুর থানার আনসার-ভিডিপির প্রশিক্ষক মো. নোমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলাটি যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) অবনী শংকর কর তদন্ত করছেন।মামলার তদন্ত কর্মকর্তা অবনী শংকর কর গতকাল জানান, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যার কারণ সম্পর্কেও স্পষ্ট নয় পুলিশ।