আনসার ভিডিপিকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করে দেশের কল্যাণে নিয়োজিত থাকার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মো. রেজুয়ানুল হক চৌধুরী।গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ঢাকা জেলা আনসার ভিডিপি সমাবেশে মহাপরিচালক এ আহ্বান জানান। সমাবেশে ঢাকা জেলার আনসার ও ভিডিপির কর্মকর্তাসহ ৭০০ সদস্য অংশ নেন। এতে বিগত বছরের প্রশংসনীয় কাজের জন্য ১১ জন আনসার সদস্যকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।