আনসার সদর দপ্তর থেকে ভুয়া জ্যেষ্ঠ সহকারী সচিব গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পরিচয়ে প্রতারণা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোবারক হোসেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে মোবারক হোসেন সংস্থাপন মন্ত্রণালয়ের গোপনীয় শাখার সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী হামিদ আল মাহবুবের কাছে তদবির করতে যান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে ওই কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন, মোবারক হোসেন নামে কোনো কর্মকর্তা সেখানে নেই। তিনি ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছেন নিশ্চিত হওয়ার পর ওই কার্যালয়ের লোকজন তাঁকে আটক করে খিলগাঁও থানায় ফোন করে জানায়। পরে এ ঘটনায় মামলা করা হয়।