আনিস হত্যা মামলায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও এলাকায় আনিস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শাহাদত (২৫) নামের একজনকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়েছে পুলিশ। সেখানে তিনি হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী শাহান হক বলেন, গত শনিবার রাতে তেজগাঁও থানার ইন্দিরা রোডসংলগ্ন ফুটপাতে ছুরিকাঘাতে আনিসকে খুন করা হয়।