আনিসুর রহমানসহ দুই উপকমিশনারের বদলি

ডিএমপি
ডিএমপি

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আনিসুর রহমানসহ দুজনকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে তেজগাঁও বিভাগে বদলি করা হয়।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে এ বদলি করার কথা জানানো হয়।

৩ অক্টোবর উপকমিশনার আনিসুর রহমান, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা এবং তাঁদের এক ছেলে ও এক মেয়ের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তিন কার্যদিবসের মধ্যে তাঁদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ পাঠাতে বলা হয়েছিল।