আনিসুল হকের বাসভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বনানীর কে ব্লকের ২৩ নম্বর সড়কের বাসভবনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, তাঁর বাসভবনের নিচতলা ও একতলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক জেনারেটর বসানো ছিল। সন্ধ্যার পর একটি বিড়াল পাশের দেয়াল টপকানোর সময় জেনারেটরের ওপর পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গে ওই জেনারেটরে আগুন ধরে যায়। কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়ে ফেলেন।