প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগ এবং আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র যৌথভাবে ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদ্যাপন করবে। একই সঙ্গে জাতীয়ভাবে এ সপ্তাহ উদ্যাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।জাতিসংঘ ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার ‘বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি’ বিভাগের চেয়ারম্যান কাজী নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী তাঁদের কর্মসূচি তুলে ধরেন। আজ সকাল ১০টায় পোস্টার প্রদর্শনীর মাধ্যমে এর উদ্বোধন হবে। ৭ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আলোচনার মাধ্যমে সপ্তাহ শেষ হবে।