আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ ঠিক রাখতে পরিবেশবিদদের আহ্বান
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ ঠিক রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদেরা।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার সকালে ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্ট অব বাংলাদেশ (এফইজেবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বিইএন) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মতামত ব্যক্ত করেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশেগুলোর মধ্যে বাংলাদেশ একটি। তাই এই বিপর্যয় ঠেকাতে দেশ ও দেশের জনগণকে সঠিক পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরও বলেন, প্রবাহ (নাব্যতা) ঠিক থাকলে নদী বাঁচবে, না হয় মরে যাবে। নদী মরে গেলে দেশের জলবায়ুর মারাত্মক বিপর্যয় ঘটবে। তাই যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ উন্নত ও উন্নয়নশীল বিশ্বকে রাজনৈতিকভাবে চাপ দিতে হবে নদীর প্রবাহ ঠিক রেখে জলবায়ু পরিবর্তন রোধ করতে।এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিইএন সমন্বয়কারী নজরুল ইসলাম, অধ্যাপক কেলি ডি এল্লি, ডেইলি নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।