আন্তর্জাতিক পুরস্কার পেল বেঙ্গল গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সর্ববৃহত্ চারুকলা উত্সব ১৫তম বেইজিং আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে ‘শ্রেষ্ঠ প্রভাবশালী গ্যালারি’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। চীনে পাঁচ দিনব্যাপী চারুকলা উত্সবে অংশগ্রহণকারী ১৩০টি গ্যালারির মধ্য থেকে পাঁচটি গ্যালারি এ পুরস্কার পায়। চীনের কর্মসংস্থান সংযুক্ত ফ্রন্টের ভাইস মিনিস্টার ও উত্সবের নির্বাহী পরিচালক থিয়ান হোনিয়ান এ পুরস্কার তুলে দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরীর হাতে। ১৬ আগস্ট থেকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ উত্সব অনুষ্ঠিত হয় সে দেশের বিশ্ববাণিজ্য কেন্দ্রে। উত্সবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৩০টি গ্যালারি অংশ নেয়। বাংলাদেশ বুথে প্রদর্শিত হয় বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল নীপা, ইয়াসমিন জাহান নূপুর ও বিশ্বজিত্ গোস্বামীর চিত্রকর্ম।