আন্দোলনে সরকার ভেসে যাবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারকে আলোচনায় বসার আহ্বান জানানোর পাশাপাশি হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবারের আন্দোলনের উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু শহরকেন্দ্রিক আন্দোলন গড়ে তুললে হবে না। গ্রাম থেকে গ্রামান্তরে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। তিনি দাবি করেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য এই আন্দোলন। তিনি সময় থাকতে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। গণমাধ্যমের ওপর নীরব সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে।