আবদুল মান্নান খান স্মৃতি স্বর্ণপদক দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা পাবেন ‘অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান’ স্মৃতি স্বর্ণপদক। এই পদক দেওয়ার জন্য শিগগিরই একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে।গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আ ন ম আবদুল মান্নান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে মুহাম্মদ আবদুল মুনিম খান এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এ টি এম ফখরুদ্দিন। বিজ্ঞপ্তি।