আবদুস সালামের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম সমাজের আয়না। সেই আয়নায় চেহারা খারাপ হলে, আয়না ভেঙে ফেলা ঠিক নয়। এতে আয়নার কোনো দোষ নেই। যাদের চেহারা খারাপ দেখাচ্ছে, তাদের উচিত নিজ দায়িত্বে চেহারা ঠিক করা, অর্থাত্ নিজেদের কর্মকাণ্ড শুধরে নেওয়া। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক আবদুস সালামের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। আবদুস সালাম স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।অবজারভার মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তাটি আবদুস সালামের নামে নামকরণ করার দাবি জানান আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি ও তাঁর মেয়ে রেহানা সালাম।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক দেশবাংলার সম্পাদক ও পিডিপির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক গোলাম কিবরিয়া, চিত্রশিল্পী সৈয়দ লুত্ফুল হক, দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কাজী রফিক প্রমুখ।