আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১২ নম্বর সেকশনের শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। জমে থাকা আবর্জনার গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

স্থানীয় বাসিন্দারা বলেন, আশপাশের লোকজন ও রাস্তার দোকানিরা সেখানে নিয়মিত ময়লা ফেলেন। এ ছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা সেখানে জমা করেন। একটি গাড়ি ভরাট করার মতো আবর্জনা জমা না হলে সেখান থেকে ময়লা সংগ্রহ করে না সিটি করপোরেশন। এ কারণে ওই জায়গা থেকে আবর্জনা সংগ্রহ করতে তিন থেকে চার দিন, কখনো এক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।

সিটি করপোরেশনের বক্তব্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের ময়লা সংগ্রহ করার গাড়ির সংকট রয়েছে। ফলে নিয়মিত ময়লা সংগ্রহ করা সম্ভব হয় না।