আবার ৭১ তরুণ মুক্তিসেনা ক্যাম্পের জাতীয় কনভেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘আবার ৭১ তরুণ মুক্তিসেনা ক্যাম্প’-এর জাতীয় কনভেনশন-ছায়া সংসদ অধিবেশন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। অধিবেশনে বক্তারা ’৭১-এর চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠন করার প্রস্তাব উত্থাপন করেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট সোসাইটি এর আয়োজন করে। তত্ত্বাবধানে ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। স্পিকারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. গোলাম সামদানী ফকির। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী, সমাজকর্মী মালেকা খান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের ছেলে গবেষক তৌহিদ রেজা নূর, শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে শ্রেষ্ঠ অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।