আবারও মাথায় ইট পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর থানায় বায়তুল আমান হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে ইট মাথায় পড়ে মোশাররফ হোসেন (৫৫) নামের একজন ভ্যানচালক মারা গেছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে বায়তুল আমান হাউজিং এলাকার ১০ নম্বর সড়কের ৫৪৮ নম্বর বাড়ির নিচে ভ্যানচালক মোশাররফ হোসেন তাঁর ভ্যানটি থামিয়ে চার বন্ধুর সঙ্গে লুডু খেলছিলেন। এ সময় ওই ভবনের ছয়তলার বারান্দা থেকে মোশাররফের মাথার ওপর ইট পড়ে। এতে তাঁর মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।