আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর একটি আবাসিক হোটেলের বাথরুমের দরজা ভেঙে পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে এ কে এম কামরুল হাসান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। গুলশান থানা সূত্র জানায়, গত ১৫ এপ্রিল কামরুল হাসান তাঁর স্ত্রী আফরোজা আক্তারকে নিয়ে মহাখালীর নিহা আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষে ওঠেন। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ ওই কক্ষের বাথরুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে জানান, ছয় মাস আগে বাড্ডা এলাকার নর্দার বাসিন্দা আফরোজার সঙ্গে কামরুলের বিয়ে হয়। এর কিছুদিন পর তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তিন মাস আগে তাঁরা আবার একসঙ্গে থাকতে শুরু করেন, কিন্তু আফরোজার মা-বাবা তা মেনে নেননি। এ কারণে তাঁরা দুজনে আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার রাতে দুজনের মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি হয়। পুলিশ জানায়, কামরুল একজন ইয়াবা ব্যবসায়ী ছিলেন।