আবাসিক হোটেলে তরুণী অসুস্থ পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানা এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হওয়া এক তরুণী গতকাল সোমবার হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হোটেলের দুই কর্মচারীকে পুলিশ আটক করেছে। হোটেলের কাগজপত্রে ওই তরুণীর নাম উল্লেখ রয়েছে সীমা।গুলশান থানার পুলিশ জানায়, গত রোববার রাতে বনানী লডস্ ইন নামের আবাসিক হোটেলের ৩০৫ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিলেন ওই তরুণী ও তাঁর স্বামী বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি। তাঁরা নিজেদের সীমা ও রফিক মিয়া বলে পরিচয় দেন। হোটেলের কাগজপত্রে উল্লেখ রয়েছে, সীমার বাবার নাম জয়নাল আবেদিন, বাড়ি নরসিংদীর মিরপুরে। হোটেলে ওঠার সময় তাঁরা স্বাভাবিক ছিলেন বলে হোটেলের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন।হাসপাতাল থেকে আটক হোটেলের দুই কর্মচারী মো. শহীদ ও আবু তাহের ইউনুস পুলিশকে জানান, রফিক নামের ওই ব্যক্তি গতকাল ভোরে সেহির খাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।পুলিশ জানায়, পুরো বিষয়টি রহস্যজনক। হোটেলের নথিতে পাওয়া ঠিকানা সঠিক কি না, তা যাচাই করা হচ্ছে।