আব্দুল জলিল গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল হূদেরাগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে গত বুধবার বিশেষ বিমানে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার তাঁর এনজিওগ্রাম করা হয়। তাতে তাঁর হূৎপিণ্ডে দুটি ব্লক ধরা পড়েছে। সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আবারও অস্ত্রোপচার (বাইপাস) করতে হবে। এর আগে ২০০০ সালে তাঁর হূদ্যন্ত্রে বাইপাস করা হয়েছিল।আব্দুল জলিলের স্ত্রী রেহানা জলিল গতকাল সিঙ্গাপুর থেকে টেলিফোনে প্রথম আলোকে জানান, আব্দুল জলিলের বড় ছেলে লন্ডন থেকে সিঙ্গাপুর পৌঁছার পর পরিবারের সদস্যরা অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আব্দুল জলিল তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।