আমদানিনিষিদ্ধ ব্যবহূত ফটোকপিয়ার ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক কর্মকর্তারা দেড় কোটি টাকা মূল্যের আমদানিনিষিদ্ধ ব্যবহূত ফটোকপিয়ার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও কম্পিউটারের এলসিডি মনিটর আটক করেছেন। গত রোববার এসব পণ্য আটক করা হয়। শুল্ক কর্মকর্তারা জানান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ানের নামে পণ্যগুলো আমদানি করা হয়। আইপিএল ও হেলজিন নামের দুই কনটেইনারে পণ্যগুলো সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আসে। পরে তা ঢাকায় পাঠানো হয় এবং ইয়াংওয়ান কর্তৃপক্ষকে পণ্য খালাসের জন্য বলা হয়। ইয়াংওয়ানের পরিচালক (প্রশাসন) আরিফ এম হাবিবউল্লাহ খান বন্ড কমিশনারেট ও আইসিডি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানান, উল্লিখিত পণ্য তাঁরা আমদানি করেননি। এসব পণ্য আমদানির সঙ্গে জড়িত কাউকে গতকাল পর্যন্ত চিহ্নিত করা যায়নি।