পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় দৈনিক আমার দেশ-এর চার সাংবাদিকসহ পাঁচজনের রিমান্ডের শুনানি আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই দিন ধার্য করেন। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচজনের স্থায়ী নাম-ঠিকানা জানতে তাঁদের জামিন বাতিল করে এক দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ, অফিস সহকারী সাইফুল ইসলামসহ পত্রিকার প্রায় ১০০ সাংবাদিক-কর্মচারী গতকাল আদালতে উপস্থিত হন। আসামিপক্ষ সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পরের দিন মামলা করে তেজগাঁও থানার পুলিশ। মামলায় পত্রিকার সম্পাদকসহ অজ্ঞাতনামা কয়েক শ সাংবাদিক-কর্মচারীকে আসামি করা হয়। আদালতে হাজিরা শেষে আমার দেশ-এর সাংবাদিক-কর্মচারীরা গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এ সময় মাহমুদুর রহমান বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলেও ঈদের পর কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) পক্ষ থেকে সমাবেশে সংহতি প্রকাশ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সমিতির পক্ষ থেকে বলা হয়, এ ধরণের পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। আলোচনা সভায় মওদুদ
আমার দেশের চার সাংবাদিকের রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গণমাধ্যমকে নিষিদ্ধ করা ‘চরম আঘাত’