প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন মোহাম্মদ গ্রুপের ১৮ বছর পূর্তি উপলক্ষে গত ২৯ জুন কোম্পানির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোম্পানির নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী গ্রাহক পুনর্মিলনী, মেজবান এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। ১০ জুলাই আগত অতিথির অংশগ্রহণে বিশেষ র্যাফেল ড্র হবে। আমিন মোহাম্মদ গ্রুপের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আওতায় প্লট গ্রহীতারা তাঁদের নিজ নিজ প্লটে গাছ লাগাতে পারবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াসিম, সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল এম রানা, বিজ্ঞাপন ম্যানেজার গাজী আহমেদ উল্লাহসহ কোম্পানির অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।