আমিনীর পরিবারকে সান্ত্বনা দিতে লালবাগে খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গতকাল বৃহস্পতিবার লালবাগে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম খালেদা জিয়া লালবাগ শাহি জামে মসজিদের পাশে তাঁর কবর জিয়ারত করেন। পরে তিনি লালবাগের জগন্নাথ সাহা সড়কে মুফতি আমিনীর বাসায় যান। এ সময় তিনি আমিনীর স্ত্রী মোবারাকা, তাঁদের দুই ছেলে, চার মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। খালেদা জিয়া তাঁদের সান্ত্বনা দেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।