আমে ক্যালসিয়াম কার্বাইড, তিনটি মেলা কর্তৃপক্ষকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও ফকিরাপুলে রাসায়নিকমুক্ত ফলের মেলায় রাসায়নিকের সন্ধান পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ অভিযোগে তিনটি মেলা কর্তৃপক্ষকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং ৩০০ কেজি আম ধ্বংস করা হয়েছে।গতকাল বুধবার অভিযানকালে আমে ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতি থাকায় পূবালী ব্যাংক গলির আমের মেলা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি আম ধ্বংস করা হয়। টিঅ্যান্ডটি কলোনি আমের মেলা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৮০ কেজি আম ধ্বংস করা হয়। এজিবি কলোনি আমের মেলাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি আম ধ্বংস করা হয়। ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।