আমেরিকান দূতাবাস ২৫ ও ২৮ অক্টোবর বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস দুর্গাপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ অক্টোবর বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে। কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টারের আর্চার কে বাড লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও ওই দুদিন বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এ জন্য ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করতে হবে।