আরও এক আসামির অব্যাহতির শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে জঙ্গিনেতা আবু জান্দালের শুনানি শেষ হয়েছে। আরেক আসামি উজ্জ্বল ওরফে রতনের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়েছে। তবে তা শেষ না হওয়ায় আদালত ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে গতকাল মঙ্গলবার ওই শুনানি শুরু হয়। বিচারক শাহেদ নূর উদ্দিন পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২২ জনের অব্যাহতির শুনানি হয়েছে। এ পর্যন্ত মোট ২৫ জন আসামি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।তারেক রহমানসহ এ মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ করে গত ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর।