আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের আসামিপক্ষের জেরা শেষে আদালত ১২ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।গতকাল আদালতে সাক্ষ্য দেন খালাফের গাড়িচালক আমিনুল ইসলাম, নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন, জুলফিকার আলী ও খালাফের পাশের বাড়ির তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। গতকাল পর্যন্ত এ মামলায় ৩১ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো।আদালত গত ৩১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাঁদের মধ্যে সেলিম চৌধুরী পলাতক। বাকি চার আসামি সাইফুল ইসলাম, মো. আল আমিন, আকবর আলী ও রফিকুল ইসলাম কারাগারে আটক আছেন।৫ মার্চ রাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।