আরেক রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে আগুন লাগার পর স্থানান্তরিত আরেক রোগী মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমেনা বেগম (৪৫)।

গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২–এর কোভিড আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লাগে। তখন সেখানে থাকা ১০ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন

মোমেনার মৃত্যুর পর এখন বাকি ১০ জন বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও সংকটাপন্ন বলে প্রথম জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

কোভিড আইসিইউতে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে ওই আগুনের সূত্রপাত হয়। আগুনে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের মূল্যবান যন্ত্রপাতিও পুড়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে দুটি কমিটি গঠন কাজ করেছে।