আলেমরা ঐক্যবদ্ধ হলে নাস্তিকেরা এক মুহূর্তও টিকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হলে নাস্তিক-মুরতাদরা এক মুহূর্তও টিকে থাকতে পারবে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মো. ফয়জুল করিম। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামায়ে কেরামদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফয়জুল করিম এ দাবি করেন।ফয়জুল করিম বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো দূরত্ব নেই। কিন্তু একটি কুচক্রী মহল ইসলামী জাগরণকে বাধাগ্রস্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।