আলোকিত শিশু সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করবে আজ
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত শিশু প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ রোববার থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি শিশুদের উন্নয়নে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।আলোকিত শিশুর চলমান কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অটিস্টিক শিশুদের জন্য স্কুল পরিচালনা, থেরাপিউটিক চিকিৎসাসেবা, প্রতিবন্ধী শিশুদের বিকাশে সচেতনতামূলক অনুষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও মা-বাবাদের জন্য প্রশিক্ষণ, শিশুদের স্বাবলম্বী করার জন্য বিশেষ যন্ত্রপাতি সরবরাহ ইত্যাদি। প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খেলাধুলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অটিস্টিক শিশুদের হাতে তৈরি জিনিসপত্রের প্রদর্শনী, খেলনা এবং থেরাপিউটিক জিনিসপত্রের প্রদর্শনী ও মেলা। আলোকিত স্কুল ভবন প্রাঙ্গণে এই উন্মুক্ত অনুষ্ঠান চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।এদিকে গতকাল শিশু একাডেমি মিলনায়তনে সেন্সরি ইন্টিগ্রেশন ও বিশেষ শিশুবিষয়ক প্রথম জাতীয় ও বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।