আশরাফ সভাপতি ও আনোয়ারুল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার ২০১২-১৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে কালের কণ্ঠ পত্রিকার আশরাফ-উল-আলম সভাপতি ও যুগান্তর-এর আনোয়ারুল কবীর সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।এ ছাড়া ইত্তেফাক-এর আবুল কালাম আজাদ সহসভাপতি, প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার সহসাধারণ সম্পাদক, সংগ্রাম-এর রায়হান মোর্শেদ কোষাধ্যক্ষ, নিউ নেশন-এর মনিরুজ্জামান হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক এবং সদস্যপদে ডেইলি স্টার-এর চৈতন্য চন্দ্র হালদার, ডেসটিনির মশিহুর রহমান ও আমার দেশ-এর বেলাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।