আশা ইউনিভার্সিটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, ফ্যাশন শোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি আশা ইউনিভার্সিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় সমৃদ্ধ হতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশা ইউনিভার্সিটির উপাচার্য মো. মঈনউদ্দিন খান, পরিচালনা বোর্ডের সদস্য ও ইন্ডিপেনডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. শফিকুল হক চৌধুরী, আইন অনুষদের ডিন তারেক এম আর চৌধুরী, রেজিস্ট্রার (ইনচার্জ) মো. খালেকুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।