আশিক ফাউন্ডেশন পেল চাঁদ সুলতানা পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবামূলক প্রতিষ্ঠান আশিক ফাউন্ডেশন এ বছর চাঁদ সুলতানা পুরস্কার পেয়েছে। গতকাল শনিবার ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে আশিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালমা চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ক্যানসারে আক্রান্ত শিশুদের ১৯৯৪ সাল থেকে এ প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে।অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ক্যানসার চিকিৎসায় প্রশমনসেবা খুব গুরুত্বপূর্ণ। এ সময় রোগীকে মানসিকভাবে দৃঢ় রাখা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান, আশিক ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন চৌধুরী প্রমুখ। দেশের বিশিষ্ট সমাজসেবী চাঁদ সুলতানার নামে ২০০১ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া এ পুরস্কার প্রদান করে আসছে।