আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন হয়।মানববন্ধনে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক বলেন, কেবল আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে নয়, সব পোশাক কারখানায় আদিম দাসপ্রথা চালু রয়েছে। এখানে শ্রমিকেরা শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কর্মীদের মৌলিক মানবাধিকার রক্ষা না করার কারণেই অধিক লোকের প্রাণহানি ঘটছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।