আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন কার্যালয়ে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় যুবলীগের নেতা আরিফ মাতুব্বর ও উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল শনিবার বিকেলে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আশুলিয়ার বটতলা কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জলি তালুকদার এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। হামলায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আশুলিয়া অঞ্চলের নেতা ওলিউল্লাহ আহত হয়েছেন বলে দাবি করা হয়।বিবৃতিতে হামলাকারী আরিফ মাতুব্বর ও উজ্জ্বল ভূঁইয়ার গ্রেপ্তারের দাবি করা হয়। বিজ্ঞপ্তি।