আশুলিয়ায় রিভলবার ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশুলিয়ার একটি মার্কেটের নিচতলা থেকে র্যাবের সদস্যরা গতকাল মঙ্গলবার একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন, আশুলিয়া মধ্যপাড়ার মো. আবদুল আলীম (২৮) ও নেত্রকোনার মহনগঞ্জ থানার হাটনাইয়া গ্রামের মো. রানা (২২)। তাঁরা দুইজনই অস্ত্রধারী সন্ত্রাসী বলে র্যাব জানিয়েছে। র্যাব জানায়, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি বিশেষ দল আশুলিয়া বাজারের শামসুদ্দিন মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আবদুল আলীম ও মো. রানাকে গ্রেপ্তার করা হয়।