আশ্রয়কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী অপহরণের ঘটনায় রাজধানীর মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাসি্তমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-১-এর বিচারক সাদিকুল ইসলাম এ আদেশ দেন।আদালত আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালকের বিরুদ্ধে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে বিভাগীয় শাসি্তমূলক ব্যবস্থা গ্রহণ করে তা ট্রাইবু্যনালকে অবহিত করতে বলেছেন। একই সঙ্গে আদালত অপহূত কিশোরীকে উদ্ধারের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।গত ২৭ ফেব্রুয়ারি আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করে সন্ত্রাসীরা। পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে অপহূত কিশোরীকে পাঠানোর জন্য কাফরুল থানার ওসি ও মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না ∏এ বিষয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। গতকাল মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালক সালাউদ্দিন ও কাফরুল থানার ওসি সশরীরে হাজির হয়ে জবাব দাখিল করেন।সালাউদ্দিন আদালতকে বলেন, অপহরণের ঘটনার দিন তিনি ঢাকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বৈঠকে ছিলেন। তাই কিশোরীকে আদালতে পাঠানোর বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। তঁার অধস্তন কর্মচারী কিশোরীকে ট্রাইবু্যনালে পাঠিয়েছিল। তঁার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি ক্ষমা চান। কিন্তু জবাব সনে্তাষজনক না হওয়ায় তা নাকচ করে দেন আদালত। তবে কাফরুল থানার ওসির জবাব আদালত গ্রহণ করে তঁাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।অপহূত কিশোরীর ভাই তিমির কানি্ত দাস বলেন, Èআসামি আরিফ হোসেন ও তঁার লোকজন ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাই তঁারা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তা-হীনতায় ভুগছেন।মামলার নথিপত্রে দেখা গেছে, এই কিশোরী গত বছরের ৬ জুলাই শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে অপহূত হয়। অপহরণকারী আরিফ পরে মেয়েটির খালাতো বোনের মোবাইলে ফোন করে জানান, কিশোরী তঁার কাছে আছে। তাকে পাবেন না। এ ঘটনায় গত বছরের ১৩ জুলাই কিশোরীর বড় ভাই তিমির কানি্ত দাস কাফরুল থানায় অপহরণের মামলা করেন। ২০ জুলাই পুলিশ মেয়েটিকে উদ্ধার ও আরিফকে গ্রপ্তোর করে। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আরিফ। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালত কিশোরীকে মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে মেয়েটি সেখানেই ছিল। কিন্তু সেখান থেকে আদালতে আনার পথে আবারও সে অপহূত হয়।