আসাদগেটে মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গত রোববার মোটরসাইকেলসহ মনির হোসেন (৪০) ও আলমগীর হোসেন ওরফে সুন্দর আলমগীর (৩২) নামের দু্জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ দাবি করেছে, মনির ও আলমগীর পেশাদার ছিনতাইকারী। তাঁরা ৩ আগস্ট রাজধানীর আসাদগেট এলাকায় এক ব্যক্তিকে গুলি করে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। এ ছাড়া ২২ মে উত্তরায় এক ব্যক্তিকে গুলি করে আড়াই লাখ টাকাও ছিনতাই করেছিলেন তাঁরা।গতকাল সোমবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা একটার দিকে মিরপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে রাত দুইটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার আটমাইল এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা আসাদগেট, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।