আহত ছাত্রী পেলেন এক লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী আসমা খাতুনের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক লাখ টাকা দিয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে তাঁর মা আকলিমা বেগমের কাছে এক লাখ টাকার একটি চেক দেন। আসমা মাগুরার গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে গত ২৬ জুন এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।