আহমদ রফিক ও রেড ক্রিসেন্ট নামে দুটি সড়কের নামকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল অবদানের জন্য রাজধানীর নিউ ইস্কাটন (গাউস নগর) সড়কটি ‘আহমদ রফিক’ ও মানবকল্যাণের জন্য মগবাজার চৌরাস্তার মোড় থেকে নয়াটোলা পর্যন্ত সড়কটি ‘রেড ক্রিসেন্ট সড়ক’ নামকরণ করা হয়েছে।গতকাল রোববার সড়ক দুটির নামফলক উন্মোচন করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এ সময় ওয়ার্ডের কাউন্সিলর এম এ মজিদ, শরমিলা ইমাম, ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও আহমদ রফিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার ফরাশগঞ্জ লালকুঠি-সংলগ্ন স্থানে নবনির্মিত ‘রবীন্দ্র স্মৃতিফলক’ ও গুলশানের ১২৬ নম্বর সড়কটি বীর বিক্রম মেহেদী আলীর নামে নামকরণ করে ফলক উন্মোচন করেন মেয়র। ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে এই নামকরণের উদ্যোগ নেওয়া হয়।