প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি পদে আল্লামা আহমদ শফি ও মহাসচিব পদে আবদুল জব্বার পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর চৌধুরীপাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদ্রাসা মাঠে বেফাকের প্রতিনিধি সম্মেলনে এ নির্বাচন হয়।সূত্র জানায়, সম্মেলনে সারা দেশ থেকে আসা তিন হাজার ৬৮৬টি কওমি মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন। পরে বেফাকের ৩৭ জন সদস্যের নির্বাহী পরিষদ ও ১১১ জন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।