আহমদ শরীফ ছিলেন মনুষ্যত্বের শ্রেষ্ঠ প্রতিভূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আহমদ শরীফ ছিলেন মনুষ্যত্বের এক শ্রেষ্ঠ প্রতিভূ। তাঁর বিশ্বাসের শৌর্য, মানবপ্রেম, প্রজ্ঞা ও প্রতিবাদ সবই বর্তমান প্রজন্মের কাছে এক বিরাট চ্যালেঞ্জ নিক্ষেপ করে। জীবন ও সংঘর্ষ দিয়ে কীভাবে বাঁচতে হয়, তার একটি স্পষ্ট শিক্ষা তাঁর জীবন থেকে পাওয়া যায়।আহমদ শরীফ স্মারক বক্তৃতায় ‘জীবনের দায়দায়িত্ব’ শীর্ষক প্রবন্ধে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার এসব কথা বলেন। আহমদ শরীফের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ চিন্তা সংঘ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও রঙ্গলাল সেনকে আহমদ শরীফ স্মারক পুরস্কার প্রদান করা হয়।শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, মানুষের দুর্দশার কারণ অনুসন্ধান করে তার প্রতিকারের জন্য লেগে পড়াই জীবনের দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, সততার মধ্য দিয় জীবনের দায়দায়িত্ব সহজেই নির্ণীত হয়।অধ্যাপক রঙ্গলাল সেন বলেন, প্রতিটি ব্যক্তির ওপর অর্পিত দায়িত্ব পালন করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। শিক্ষকদের উচিত ছাত্রছাত্রীদের ঠিকমতো পড়ানো, তাদের ভালোবাসা, গবেষণায় ফাঁকি না দেওয়া, নিয়মিত খাতা দেখা। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে জগত সুখী ও সুন্দর হবে।সংগঠনের সভাপতি আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। তিনি পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।