আহ্ছানউল্লা স্বর্ণপদক পেলেন হাফিজ মজুমদার
খান বাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক-২০১১ পেলেন হাফিজ আহমেদ মজুমদার। তিনি সিলেটের জকিগঞ্জে ‘হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট’ গঠন করেন। তিনি এ ট্রাস্টের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করে জনসেবা করে চলেছেন।গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির মিশন ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্বর্ণপদক দেওয়া হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এতে আরও বক্তৃব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ, ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান ওয়ায়দুর রব, সাবেক সচিব এস এম আল হোসাইনী, বাংলা একাডেমীর পরিচালক আবদুল ওয়াহাব প্রমুখ। এ ছাড়া পদকপ্রাপ্ত হাফিজ মজুমদারও বক্তৃতা করেন।উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন তাদের প্রতিষ্ঠাতা খান বাহাদুর আহ্ছানউল্লার নামে ১৯৮৬ সাল থেকে প্রতিবছর একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে জাতীয় পর্যায়ে অবদানের জন্য এ পুরস্কার দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।