আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে উত্তরা ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় নির্মাণাধীন আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের জন্য সাত লাখ টাকা দান করেছে উত্তরা ব্যাংক লিমিটেড। গতকাল সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহাম্মদ ব্যাংকের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের হাতে চেক হস্তান্তর করেন। গতকাল ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় ১০ নম্বর সেক্টরে মিশনের নিজস্ব জমিতে পাঁচ লাখ ৫০ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট ১৫তলা হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। বর্তমানে এর যন্ত্রপাতিসহ নির্মাণব্যয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি টাকা। এটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এতে ৩০ ভাগ গরিব ও দুস্থ রোগী বিনা মূল্যে চিকিৎসা পাবেন। বিজ্ঞপ্তি।