আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে সহযোগিতার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল নির্মাণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আগামী বছরই হাসপাতালটির কার্যক্রম শুরু হবে। গতকাল বৃহস্পতিবার আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড হাসপাতাল নির্মাণ তহবিলে ৫০ লাখ টাকা দান করে। এ উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া ভবন মিলনায়তনে অনাড়স্বর ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইনডিপেন্ডেন্ট পরিচালক রফিক-উল হক ক্যানসার চিকিত্সার আধুনিক সুযোগ-সুবিধা পেতে সর্বস্তরের জনগণকে হাসপাতাল নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান। কাজী রফিকুল আলম বলেন, আগামী বছরই ক্যানসার হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু হবে।