আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দরে গত বুধবার রাতে আড়াই কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রাসহ সিঙ্গাপুরগামী যাত্রী অসীম কুমার রায়কে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।বিমানবন্দর সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশে দুই যাত্রী বিমানবন্দরে আসেন। বোর্ডিং কার্ড নিয়ে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার আগে অসীম ও আতাউর নামের ওই দুই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করা হয়। এ সময় ব্যাগে মুদ্রার অস্তিত্ব ধরা পড়লে আতাউর কৌশলে পালিয়ে যান। শুল্ক কর্মকর্তারা অসীমের ব্যাগ তল্লাশি করে দুই কোটি ৫৯ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের ইউরো উদ্ধার করেন। বিমানবন্দর থানার এসআই পারভীন সুলতানা প্রথম আলোকে জানান, এ ব্যাপারে সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।