ই-এশিয়ায় দুটি সেরা পুরস্কার পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ই-এশিয়া সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় দুটি সেরা পুরস্কার পেয়েছে।বেস্ট আইসিটি ইনিশিয়েটিভ ফর এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন ও গভর্ন্যান্স সাব-ক্যাটাগরিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনলাইনে ভর্তিপদ্ধতি এবং বেস্ট ইনোভেশন ইন এডুকেশন কনটেন্ট সাব-ক্যাটাগরিতে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের জন্য শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট প্রকল্প জুরি বোর্ডের বিচারে শ্রেষ্ঠত্ব অর্জন করে।১ থেকে ৩ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-এশিয়া-২০১১ অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য চারটি শ্রেণীতে ১৭টি সাব-ক্যাটাগরিতে দেশি-বিদেশি কয়েক হাজার প্রকল্প অংশ নেয়। এর মধ্য থেকে ১৭টি প্রকল্পকে সেরা পুরস্কার দেওয়া হয়।পুরস্কার পাওয়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনলাইনে ভর্তিপদ্ধতিতে এবার দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে দুই পালায় ২৩ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিজ্ঞপ্তি।