ইংরেজি শেখার নতুন উপকরণ চালু করল ব্রিটিশ কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি শিখতে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন ছয়টি উপকরণ ও সেবা চালু করল ব্রিটিশ কাউন্সিল।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল এগুলো উদ্বোধন করে।শিক্ষার নতুন উপকরণ ও সেবাগুলো হলো—টিচিং ইংলিশ (টিই), রেডিওর মাধ্যমে ইংরেজি শিক্ষা (টিচিং ইংলিশ রেডিও—টিইআর), ইন্টারনেটের মাধ্যমে ইংরেজি শিক্ষা (শিশু থেকে শুরু করে কর্মজীবী, শিক্ষার্থী—সবার উপযোগী। ওই ওয়েবসাইট ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত), পত্রিকার মাধ্যমে ইংরেজি শিক্ষা ও প্রিমিয়ার ইংলিশ।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাদান শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে শিক্ষাদানের প্রক্রিয়ায় ডিজিটাল গ্রন্থাগার, ভিডিও লেকচারসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে একবিংশ শতাব্দীর উপযুক্ত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। শিক্ষায় ব্রিটিশ কাউন্সিলকে বাংলাদেশের সহযোগী বলে উল্লেখ করেন মন্ত্রী। শিক্ষানীতিতে ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক ল এবং ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটালও বক্তব্য দেন। তাঁরা বলেন, যাঁরা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, নতুন প্রস্তুত করা উপকরণগুলো তাঁদের জন্য বেশ সহায়ক হবে।