ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনে সহায়তা দেবে ব্রিটিশ কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্কুল ও মাদ্রাসায় ইংরেজিতে কথা বলা ও শোনার দক্ষতা মূল্যায়নে সহায়তা দেবে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষা মন্ত্রণালয়ে গত রোববার এ বিষয়ে এক সমঝোতা স্মারক সই হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম চুক্তিতে সই করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এত দিন ইংরেজিতে পড়া ও লেখার দক্ষতা মূল্যায়ন করা হতো। এখন থেকে ইংরেজিতে কথা বলা ও শোনার দক্ষতাও মূল্যায়ন করা হবে। এখন থেকে শ্রেণিকক্ষে ইংরেজিতে পড়া ও লেখার পাশাপাশি কথা বলা ও শোনার চর্চা করানো হবে। বিজ্ঞপ্তি।