ইউএপি ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায় কাইউম রেজা চৌধুরী ২০১৬-১৭ সালের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিফের বোর্ড অব ট্রাস্টিজ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের (ইউএপিএফ) বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী চেয়ারপারসন এ কে এম কামালউদ্দিন চৌধুরী নতুন চেয়ারপারসনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পর্ষদের অন্য নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আনহার আহমেদ চৌধুরী, সহসভাপতি আবদুল মহিন চৌধুরী ও স্থপতি মাহবুবা হক এবং কোষাধ্যক্ষ হলেন কে এম আক্তারুজ্জামান।