ইউএপিতে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদ অর্জনের জন্য শুধু পড়াশোনা করলেই হবে না, মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও তা বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি শাখায় ফার্মেসি বিভাগের মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। এ সময় দুই মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকী বীর উত্তম ও শাহ জামান মজুমদার বীর প্রতীককে বিশেষ সম্মাননা জানানো হয়। ইউএপির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী দুই মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেন। জামিলুর রেজা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন। কমল সিদ্দিকী বলেন, বিজয়ের এই সম্মাননা শুধু বীর উত্তম বা বীর প্রতীকের নয়, এই সম্মাননা বাংলার মুক্তিযোদ্ধাদের, এ দেশের আপামর মানুষের। শাহ জামান মজুমদার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।